টিকা নিতে শিক্ষার্থীদের ভিড়, স্বাস্থ্যবিধিতে চরম অবহেলা

শিক্ষার্থীদের করোনা টিকার দ্বিতীয় ডোজ আজ থেকে দেওয়া শুরু হয়েছে।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে রাজধানীর কেন্দ্রগুলোতে টিকা দেওয়া শুরু হয়।

তবে তার আগেই সকাল ৭টা থেকে কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড় করেছেন শিক্ষার্থীরা। এ সময় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে চরম অবহেলা দেখা গেছে।

শিক্ষার্থীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয়েছে সংশ্লিষ্টদের। মূলত, টিকাকেন্দ্রে একজন শিক্ষার্থীর সঙ্গে একজন করে অভিভাবক আসায় ভিড় আরও বেড়ে যায়।

শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠানকেন্দ্রিক আলাদা দিন ও সময় নির্ধারণ করে দিলে এই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়ানো সম্ভব হতো। যদিও স্বাস্থ্য বিভাগ বলছে, দু-এক দিনের মধ্যে ভিড় কমে যাবে।

অভিভাবকরা বলছেন, শিক্ষার্থীদের টিকাদানের বিষয়ে স্বাস্থ্য বিভাগ আরও বেশি সচেতন হতে পারত। তাহলে অনাকাঙ্ক্ষিত ভিড় ও সমস্যা এড়ানো যেত।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে করোনা রোধে ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুলশিক্ষার্থীদের পরীক্ষামূলক টিকাদান শুরু হয়। আর নভেম্বরে শুরু হয় স্কুলশিক্ষার্থীদের টিকাদান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.