ঢাকায় তৃতীয় পর্বের খেলার প্রথম দিন প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইগার্স ও সিলেট সানরাইজার্স।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠিয়েছে খুলনা।
ইনজুরির জন্য সিলেটের একাদশে নেই তাসকিন আহমেদ। ব্যাক পেইনে ভুগছেন তিনি।
সিলেট একাদশ: লেন্ডল সিমন্স, এনামুল হক, কলিন ইনগ্রাম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, নাদিফ চৌধুরী, মুক্তার আলী, সোহাগ গাজী, জুবাইর হোসেন, সিরাজ আহমেদ ও নাজমুল ইসলাম।
খুলনা একাদশ: আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মেহেদি হাসান, থিসারা পেরেরা, সেকুগে প্রসন্ন, জাকের আলী, কামরুল ইসলাম রাব্বী, খালেদ আহমেদ ও নাবিল সামাদ।

