আগামীকাল ৬ জানুয়ারি ২০২২ ‘নিউক্লিয়াস-বিএলএফ’র প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতা সংগ্রাম ও সশস্ত্র যুদ্ধের প্রধান সংগঠক সিরাজুল আলম খান-এর ৮১তম জন্মদিন। এই উপলক্ষে ব্যারিস্টার ফারাহ খান এর উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার ৬ জানুয়ারি বিকাল ৪টায় ধানমন্ডির ৬ নম্বর রোডে অবস্থিত গণ স্বাস্থ্য কেন্দ্রের গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীর উত্তম মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রফেসর আবুল কাশেম ফজলুল হক, ডঃ জাফর উল্লাহ চৌধুরী, আনোয়ার হোসেন মন্জু (এমপি), তোফায়েল আহমেদ (এমপি), হাসানুল হক ইনু (এমপি), আ স ম আব্দুর রব, শরীফ নুরুল আম্বিয়া, আব্দুস সালাম, গয়েশ্বর চন্দ্র রায়, কামরুল আলম খান খসরু, মোস্তফা মহসিন মন্টু, কমরেড খালেকুজ্জামান ভুঁইয়া, মাহমুদুর রহমান মান্না, আব্দুল আওয়াল মিন্টু, বদিউল আলম মজুমদার, দিলিপ বড়ুয়া, রেজা কিবরিয়া, জুনায়েদ সাকী, নুরুল হক নুর, ফরহাদ মাজহার প্রমুখ সহ বিভিন্ন শ্রেণী পেশার বরেণ্য ব্যক্তিবর্গ কে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্যারিস্টার ফারহ খান শুদ্ধস্বর ডটকমকে জানিয়েছেন মুক্তিযুদ্ধের রূপকার সিরাজুল আলম খানের জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানটিতে দলমত নির্বিশেষে সবাইকে আমন্ত্রন জানানো হয়েছে , আশা করছি সবাই উপস্থিত থাকবেন ।

