বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে ঢুকতে দিল না অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। কারণ এ সার্বিয়ান টেনিস তারকাকে ঢুকতেই দিচ্ছেন না অস্ট্রেলিয়ার বিমানবন্দরের কর্মকর্তারা।

করোনার টিকা না নেওয়া সংক্রান্ত জটিলতার কারণে তাকে আটকে দেয় মেলবোর্ন বিমানবন্দর। অস্ট্রেলিয়ার ভিসা বাতিল করা হয়েছে তার।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, বিশেষ মেডিকেল প্যানেলের ছাড়পত্র নিয়ে বুধবার অস্ট্রেলিয়ার স্থানীয় সময় মধ্যরাতে মেলবোর্ন বিমানবন্দরে পা রাখেন জকোভিচ। কিন্তু তাকে বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেয়নি মেলবোর্ন বিমানবন্দর।

অর্থাৎ শেষ পর্যন্ত ভিসা জটিলতায় পড়ে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যামে অংশ নিতে পারছেন না জকোভিচ।

শুধু জকোভিচই নন; করোনা টিকা নেওয়া সংক্রান্ত বিধিনিষেধের কারণে বিশ্বের অনেক দেশের টেনিস তারকা অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে পারছেন না এবার।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.