বিজেপি সভাপতি জে পি নাড্ডা করোনায় আক্রান্ত

বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ (জে পি) নাড্ডা করোনা আক্রান্ত হয়েছেন।

সোমবার (১০ জানুয়ারি) রাতে টুইট করে বিষয়টি জানান তিনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি।

টুইটারে নাড্ডা লেখেন, মৃদু উপসর্গ দেখা দিচ্ছিল। তাই আমি কোভিড পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে, সুস্থই আছি। তবে চিকিৎসকদের পরামর্শ মেনে আইসোলেশনে রয়েছি। গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা করোনা পরীক্ষা করিয়ে নেওয়ার অনুরোধ করছি।

উল্লেখ্য, এদিন করোনা আক্রান্ত হয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-ও। তিনিও বাড়িতে আইসোলেশনে রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.