বর্তমানের নেতা, দল এবং তাদের জোট বিজেপি-কে হটাতে পারবে না,পিকে-র মন্তব্য

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে যদি গেরুয়া ঝড় ওঠে, তার পরেও আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে হারানো অসম্ভব, এমনটা নয়। কিন্তু বর্তমানে যে সব বিরোধী দল এবং রাজনৈতিক জোট রয়েছে, তাদের দ্বারা সেই কাজ সম্ভব না-ও হতে পারে বলে মন্তব্য করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (পিকে)। তাঁর মতে, বিজেপিকে হারাতে বিরোধী দলগুলির সম্মিলিত সামাজিক ভিত আরও প্রসারিত করা প্রয়োজন।

মঙ্গলবার একটি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে পিকে-র এই মন্তব্যে রাজনীতির জগতে গুঞ্জন শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, গত কয়েক মাসে পিকে-র ধারাবাহিক বিবৃতি এবং পদক্ষেপগুলি নিয়েও। কয়েক মাস আগেই পি কে বলেছিলেন, মোদী থাকুন বা না থাকুন, বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে থেকে যাবে। তখনও তাঁর মন্তব্যকে ঘিরে যথেষ্ট বিতর্ক এবং ভুল বোঝাবুঝি তৈরি হয়েছিল। মঙ্গলবার পিকে বলেন, “২০২৪-এ বিজেপিকে কি হারানো সম্ভব? আমি এর উত্তরে জোর দিয়ে বলতে চাই, অবশ্যই সম্ভব। কিন্তু বর্তমানের নেতা, দল এবং তাদের যা জোট রয়েছে, তারা কি পারবে বিজেপি-কে হটাতে? সম্ভবত না।”

তত্ত্বগত ভাবে আসন্ন বিধানসভা ভোটগুলিতে বিজেপি জিতলেও, ২০২৪-এর লোকসভা ভোটে তাদের ক্ষমতাচ্যুত করা সম্ভব বলেই মনে করেন পিকে। উদাহরণ হিসাবে ২০১২ সালে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটের কথা তোলেন তিনি। তাঁর কথায়, “২০১২ সালে উত্তরপ্রদেশের ভোটে জেতে এসপি। কিন্তু তা সত্ত্বেও ২০১৪-র লোকসভা জিতে নেয় বিজেপি।” পিকে-র মতে, বিজেপিকে হারানোর জন্য যিনি বা যাঁরাই চেষ্টা করুন না কেন, তাঁর বা তাঁদের পাঁচ থেকে দশ বছরের কাজ ও চিন্তাভাবনা থাকতে হবে। পিকে-র হিসাব, অ-বিজেপি দল শাসিত রাজ্যগুলির মোট লোকসভা আসন সংখ্যা বর্তমানে ২০০টি। জনপ্রিয়তার তুঙ্গে থাকাকালীনও বিজেপি এই ২০০টির মধ্যে ৫০টির বেশি আসন জেতেনি। তাঁর বক্তব্য, এর থেকেই বোঝা যাচ্ছে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কিংবা অন্য কোনও দল বা অক্ষ যদি নিজেদের কৌশল, সম্পদ নতুন করে গুছিয়ে নিয়ে মাঠে নামে এবং ওই ২০০টি আসনের মধ্যে ১০০টির মতো বার করে আনতে পারে, তা হলে বিরোধী শক্তির পক্ষে আড়াইশোতে পৌঁছনো সম্ভব। তবে তাঁর মতে, সমস্ত বিরোধী শক্তির সম্মিলিত যে সামাজিক ভিত্তি এই মুহূর্তে রয়েছে, তা অনেকটাই বাড়াতে হবে। সে যাদব বা অন্যান্য অনগ্রসর শ্রেণির হোক কিংবা দলিত বা উচ্চ

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.