বরসহ প্রকাশ্যে এলেন মিম

মিমের একাধিক ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, বিয়ের আনুষ্ঠানিকতার কারণে মিম সব ধরনের যোগাযোগ থেকে নিজেকে গুটিয়ে রেখেছেন।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ঢাকার একটি পাঁচতারকা হোটেলে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে মিম ও তার হবু বর সনি পোদ্দারের ঘনিষ্ঠজনরা উপস্থিত।

আর এই প্রথমবারের মতো প্রকাশ্যে এলো মিমের বিয়ের ছবি। কনে সাজে মিম হাস্যজ্জল সঙ্গে তার তার স্বামী। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মিম। সেই আনুষ্ঠানিকতার একাধিক ছবি এসেছে গণমাধ্যমের কাছে, যেখানে নবদম্পতিকে বেশ হাসিখুশি দেখাচ্ছে।

বিয়েতে শোবিজের একাধিক পরিচালক, শিল্পী ও তার ঘনিষ্ঠজন উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

এদিকে বিয়ের অনুষ্ঠানের আগে দুই দিন মিমের গায়ে হলুদ অনুষ্ঠান হয়েছে। সেখানেও দুই পরিবারের সদস্যরাই আমন্ত্রিত ছিলেন। সূত্র জানিয়েছে, মঙ্গলবার দুপুরে সনাতন ধর্মের রীতি মেনে মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

অনেকদিন ধরেই গুঞ্জন, ব্যাংকার বিয়ে করতে যাচ্ছেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটিবদলের কথা নিশ্চিত করেন তিনি। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.