নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার ইলুমদী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মফিজুল, জমিরুল ও নবী। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএসও) ডা. আশরাফুল আমীন জানান, আজ ভোরে ওই তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আর অপরজন এখানে আসার কিছুক্ষণের মধ্যে মারা গেছেন।

আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজ ভোরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। তারা সবাই লেগুনার চালক ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.