করোনায় আক্রান্ত পরিচালক সৃজিত

বছরের প্রথম দিনেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে টুইট করে সে খবর নিজেই দিয়েছেন তিনি।

শনিবার টুইট করে সৃজিত জানান, ‘কোভিডে আক্রান্ত আমি। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যারা আমার স্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেবেন।’

দেশটির একটি গণমাধ্যমকে তিনি বলেন, তার স্ত্রী রফিয়াত রাশিদ মিথিলা এবং মেয়ে আয়রা খান আলাদা ঘরে থাকছেন। সৃজিত নিভৃতবাসে রয়েছেন সেই বাড়িতেই।

শনিবার বলিউড অভিনেত্রী ম্রুনাল ঠাকুর করোনা আক্রান্ত হওয়ার খবর দেওয়ার পরেই টলিউডের সুরকার জিৎ জানান, তিনিও একই রোগে আক্রান্ত। তার ঘণ্টাখানেকের মধ্যে সৃজিতের করোনা আক্রান্তের খবর মিলল।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.