ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ, সিরিজ ভাগাভাগি

ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ১১৭ রানে হেরেছে বাংলাদেশ দল। দ্বিতীয় ইনিংসে একাই লড়ে গেলেন লিটন কুমার দাস। তোলে নিয়েছেন শতকও। তবে শেষ রক্ষা হয়নি। এই হারের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হলো।

দিনের শুরুতে ফলোঅনে পড়া বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। ৩৯৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। গুটিয়ে যায় ২৭৮ রানে। মাত্র ১১৪ বলে ১০২ রানের ইনিংস খেলেছেন লিটন দাস। অধিনায়ক মুমিনুল হক করেছেন ৩৭ রান। ৩৬ রান এসেছে নুরুল হাসান সোহানের ব্যাট থেকে।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডের পক্ষে ৪টি উইকেট নিয়েছেন কাইল জেমিসন। নিল ওয়াগনারের শিকার ৩টি উইকেট।

উল্লেখ্য, নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫২১ রান করে। জবাবে বাংলাদেশ অলআউট হয় ১২৬ রানে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.