আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ভারত

করোনা সংক্রমণ বাড়তে থাকায় যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার মেয়াদ ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে ভারত।

বুধবার এ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়েছে।

নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, যাত্রীবাহী আন্তর্জাতিক বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে পণ্যবাহী বিমানের উপর কোনও নিষেধাজ্ঞা থাকছে না। এয়ার বাবলের মধ্যে আন্তর্জাতিক বিমান চলাচলে কোনও পরিবর্তন আনা হয়নি। ২০২০ সালের ২৩ মার্চ থেকে বন্ধ আছে বিমান পরিসেবা। বিশ্বজুড়ে নতুন করে সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বাধ্য হয়েই নিষেধাজ্ঞার মেয়াদ বারবার বাড়ানো হচ্ছে।

বেসামরিক বিমান চলাচল বিষয়ক মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, নতুন করে কিছু দেশে করোনার প্রকোপ বাড়ছে। সেসব খতিয়ে দেখে তবেই আন্তর্জাতিক বিমান চলাচলের সিদ্ধান্ত নেয়া হবে। কেন্দ্র সে সময় সিদ্ধান্ত নিয়েছিলেন যে, দীর্ঘ ২১ মাস পর, ক্রিসমাসের আগেই চালু হবে আন্তর্জাতিক বিমান চলাচল। কিন্তু তা আর সম্ভব হয়নি।

গত বছরের ২৩ মার্চ থেকে বন্ধ করা হয় বিমান পরিষেবা। বিশ্বজুড়ে নতুন করে সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় বাধ্য হয়েই নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়ানো হয়েছে। তবে বেশ কয়েকটি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক ‘এয়ার বাবল’ চুক্তির মাধ্যমে সীমিত সংখ্যক বিমান চলাচল করছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সংযুক্ত আরব আমিরাত, কেনিয়া, ভুটান , ফ্রান্স, বাংলাদেশসহ বর্তমানে ৩১টি দেশের সঙ্গে ‘এয়ার বাবল’ চুক্তিতে আছে ভারত। এসব আন্তর্জাতিক বিমান চলাচলে কোনও পরিবর্তন আনা হয়নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.