৯০ কার্যদিবসে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলা নিষ্পত্তির নির্দেশ

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগ সংম্লিষ্ট মামলাসমূহ দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হয়েছে।

বুধবার প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের সকল অধস্তন ফৌজদারি আদালত এবং ট্রাইব্যুনালে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মামলার অভিযোগপত্র বিচারিক আদালতে প্রাপ্তির ৯০ কার্যদিবসের মধ্যে আবশ্যিকভাবে মামলা নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হলো। উক্ত সময়সীমার মধ্যে মামলা নিষ্পত্তি করতে ব্যর্থ হলে তার কারণ উল্লেখপূর্বক ব্যাখ্যা সুপ্রিম কোর্টে প্রেরণের নির্দেশ প্রদান করা হলো। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.