সিরাজগঞ্জে বাস উল্টে খাদে, প্রাণ গেলো ৪ যাত্রীর

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ১৫ জন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সলঙ্গার গোঁজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ‘ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। এখন পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.