ময়লার স্তূপে নারীর পোড়া লাশ, পুলিশের ধারণা হত্যা

রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার স্তূপে থেকে অজ্ঞাত এক নারীর পোড়া লাশ পাওয়া গেছে।

আজ শুক্রবার সকালে এই লাশ উদ্ধার করে পুলিশ। লাশটি সেখানে কীভাবে গেলো তা এখনো জানা যায়নি। তবে পুলিশ ধারণা করছে এটি একটি হত্যাকাণ্ড।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে নগরীর বিভিন্ন স্থানের ময়লা ফেলা হয়। কোনো ময়লার গাড়ির মধ্যে লাশটি ছিল। ময়লার পাশাপাশি লাশটিও ফেলে যাওয়া হয়। নারীর শরীর পুড়ে বিকৃত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ১০ থেকে ১৫ দিন আগের ঘটনা এটি।

ওসি মাজহারুল ইসলাম আরও বলেন, মনে করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরান ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.