ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় গেল তিন শ্রমিকের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় আজ শুক্রবার ভোরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু হয়েছে। তারা সবাই ইটভাটার শ্রমিক।

নিহতরা হলেন সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের জন মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৩৫), শান্ত মিয়ার ছেলে মাহফুজ মিয়া (৩২) ও মৃত আক্কাস আলীর ছেলে আমজাদ (৩০)। এ ঘটনায় খেজুর মিয়া (৪৫) ও কামাল মিয়া (৪০) নামে আহত দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম জানান, কাজে যোগ দিতে ভোর ৫টার দিকে সিএনজিচালিত অটোরিকশায় করে শাহবাজপুর বাসস্ট্যান্ড থেকে বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকার ইটভাটায় যাচ্ছিলেন ওই পাঁচ শ্রমিক। পথিমধ্যে বৈশামুড়া এলাকায় অটোরিকশাটিকে বিপরীত দিক থেকে আসা ঢাকা অভিমুখী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.