পরিবারের আপত্তি, পবনদীপের মিউজিক ভিডিও থেকে সরে দাঁড়ালেন অরুণিতা!

সংগীত বিষয়ক রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করা পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল এখন গানের দুনিয়া মাত করে চলেছেন একের পর এক। এর মধ্যে তাদের ব্যক্তিগত জীবনও আলোচনায় আসছে।

নতুন খবর হলো একটি প্রযোজনা সংস্থার সাথে তিনটি মিউজিক ভিডিওর চুক্তি থাকলেও ‘ফুরসত’ গানের মিউজিক ভিডিওতে থাকছেন না অরুণিতা। পবনদীপ থাকলেও অরুণিতা নিজেই সরিয়ে দাঁড়িয়েছেন। জানা গেছে, পরিবারের আপত্তিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন অরুণিতা।

জানা গেছে, অরুণিতার বাবা-মায়ের আপত্তি রয়েছে পবনদীপের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করায়। তারা চাইছেন না অরুণিতা অনস্ক্রিন পবনদীপের সঙ্গে কোনো রোমান্টিক সিন করুক। অকারণে মেয়ের সঙ্গে পবদীপের সম্পর্ক নিয়ে যে চর্চা শুরু হয়েছে সেটি আর দেখতে চান না তারা।

অরুণিতা সরে দাঁড়ানোয়া ‘ফুরসত’ গানের মিউজিক ভিডিওতে দেখা যাবে দক্ষিণী মুখ চিত্রা শুক্লাকে। তবে অনস্ক্রিন অভিনয় না করলেও চিত্রায় লিপের গান অরুণিতাই গেয়েছেন। একসঙ্গে অনস্ক্রিন রোমান্স না করলেও গানের মাধ্যমেই কেমিস্ট্রি ধরে রাখতে চান এ জুটি।

এর আগে ‘মনজুর দিল’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে দেখা গেছে পবনদীপ ও অরুণিতাকে। রোমান্টিক এই গানে আলোচিত এই যুগলের রোমান্স সবার মন জয় করেছে। আরাফাত মেহমুদের লেখা গানটির সংগীতায়োজন করেছেন পবনদীপ ও আশীষ কুলকার্নি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.