পদত্যাগী প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান রাতেই দেশ ছাড়ছেন

তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান রাতেই দেশ ছাড়ছেন। রাত আটটা ৫০ মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশ করেন বলে গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে। রাত ১১টা ২০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠবেন তিনি। ওই ফ্লাইটটি দুবাই হয়ে কানাডার টরেন্টো যাবে।

ডা. মুরাদ দেশ ছাড়ছেন সকাল থেকেই এমন গুঞ্জন ছিল। দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মুরাদ দেশে থাকবেন না বিদেশে যাবেন এটি তার ব্যাপার। এরপরই পরিস্কার হয় ডা. মুরাদের বিদেশ যাত্রায় কোনো বাধা নেই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.