নির্বাচন সহিংসতা, ‘পুলিশের গুলি’তে নিহত এক

ঠাকুরগাঁওয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন।

রোববার রাতে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁওয়ে নির্বাচনপরবর্তী সহিংসতায় পুলিশের গুলিতে একজন নিহত হয়েছেন। রোববার রাতে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তি হলেন ওই ইউনিয়নের দক্ষিণ আসাননগর গ্রামের হামিদুল ইসলাম (৪২)। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজাগাঁও ইউনিয়নের ভোটগ্রহণ শেষে ব্যালেট পেপারভর্তি বাক্স নিয়ে নির্বাচন কাজে সংশ্লিষ্টরা ইউএনও অফিসে আসার সময় লোকজন রাস্তা অবরোধ করেন। উত্তপ্ত জনতাকে নিবৃত্ত করতে পুলিশ গুলি ছোড়ে। এতে শটগানের গুলিতে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

আরেক ঘটনায় আখানগর ইউনিয়নের দক্ষিণ ঝাড়গাঁও দাখিল মাদ্রাসা ভোট কেন্দ্রে আবু হোসেন (৪৫) পুলিশের গুলিতে আহত হন। তিনি এখন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.