নির্বাচন পরবর্তী সহিংসতায় আ. লীগ কর্মী নিহত

পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় প্রতিপক্ষের গুলিতে আওয়ামী লীগ কর্মী শামীম হোসেনের (৩৬) মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার নাজিরপুর হাটপাড়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত শামীম নাজিরপুর হাটপাড়া গ্রামের নুর আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে শামীমকে লক্ষ্য করে গুলি চালায় প্রতিপক্ষের লোকজন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাবনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। হাসপাতাল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.