দ. আফ্রিকায় ওয়ানডে সিরিজ খেলবেন না কোহলি!

ইনজুরিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে খেলবেন না ভারতের সহঅধিনায়ক রোহিত শর্মা। একদিন পর গুঞ্জন, ব্যক্তিগত কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে খেলবেন না বিরাট কোহলিও।

সম্প্রতি টি-টোয়েন্টি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো কোহলি রোহিতের কাছে হারান ওয়ানডের অধিনায়কত্ব। টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট, দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ চলার সময় মেয়ের জন্মদিন। এ কারণে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিকল্পনা বিসিসিআইর কাছে জানিয়েছেন তিনি।

এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না কোহলি। তাকে বিশ্রামে রাখা হয়েছিল। এছাড়া কানপুরে প্রথম টেস্টেও দলের বাইরে ছিলেন।

কোহলির ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি গুঞ্জন উসকে দিচ্ছে যে ভারতীয় ড্রেসিংরুমের অবস্থা খুব একটা ভালো নয়। অতীতে বিভিন্ন রিপোর্টে এসেছে, কোহলি ও রোহিতের সম্পর্ক খুব একটা ভালো নয়।

রোহিতকে সাদা বলের টিমের অধিনায়কত্ব দেওয়ার পর থেকে কোহলি তার কোনো ধরনের মত ব্যক্ত করেননি।

আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে হবে প্রথম টেস্ট। বাকি দুটি ম্যাচ ৩ ও ১১ জানুয়ারি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.