দুই সপ্তাহ পর হাসপাতাল ছাড়লেন পেলে

অস্ত্রোপচার করে কোলন টিউমার অপসারণের পর সেপ্টেম্বরে এক মাস হাসপাতালে ছিলেন পেলে। চলতি মাসে কেমোথেরাপি দিতে ফের হাসপাতালে ভর্তি হন ব্রাজিলিয়ান গ্রেট।

দুই সপ্তাহ চিকিৎসা নিয়ে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বাড়ি ফিরে গেলেন তিনটি বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তপক্ষ এক বিবৃতিতে ‘ও রেই’-এর হাসপাতাল ছাড়ার কথা নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ৮১ বছর বয়সী কিংবদন্তির অবস্থা ‘এখন স্থিতিশীল এবং এই বছরের সেপ্টেম্বরে শনাক্ত হওয়া কোলন টিউমারের চিকিৎসা চালিয়ে যেতে হবে।’

মাস দুয়েকের ব্যবধানে আরেকবার হাসপাতালে ভর্তি হওয়ায় ভক্তদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বেড়ে গিয়েছিল। ৮ ডিসেম্বর তাকে হাসপাতালে নেওয়ার দুই দিন পর পেলের মেয়ে কেলি নাসিমেন্তো তাদের আশ্বস্ত করে বলেন, বড়দিনের আগেই বাড়ি ফিরবেন তার বাবা। সেটাই হলো।

সর্বকালের অন্যতম সেরা ফুটবলার গত কয়েক বছরে বেশ কয়েকটি স্বাস্থ্য সমস্যায় পড়েন। পাকস্থলি ও ফুসফুসের সংক্রমণ হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.