চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি বদরুদ্দীন উমর

আগামী ২৯ ডিসেম্বর বুধবার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে পঞ্চাশ বছরের বাংলাদেশ আলোচনা ও বিশ্লেষণে এবারের অতিথি মার্কসবাদী- লেলিনবাদী তাত্বিক, রাজনৈতিক সক্রিয়তাবাদী, ইতিহাসবিদ, লেখক, শিক্ষক এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ( মার্কসবাদী- লেলিনবাদী) (উমর) এর নেতা বদরুদ্দীন উমর।

এবারের চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ইউরোপের সময় বিকেল ৩ টা, বাংলাদেশ সময় রাত ৮  টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার ।

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.