আগামীকাল ১১ ডিসেম্বর শনিবার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে সমসাময়িক রাজনীতি, ভোট, নির্বাচন, গণতন্ত্র আলোচনা ও বিশ্লেষণে অতিথি জি এম কাদের, চেয়ারম্যান জাতীয় পার্টি।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ইউরোপের সময় সন্ধ্যা ৫ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর.কম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

