আগামীকাল ৮ ডিসেম্বর বুধবার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে সমসাময়িক রাজনীতি, ভোট, নির্বাচন, গণতন্ত্র আলোচনা ও বিশ্লেষণে অতিথি বর্তমান সাংসদ আওয়ামী লীগের সংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাবেক সাংসদ বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং সাবেক সাংসদ বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ইউরোপের সময় সন্ধ্যা ৫ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার ।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

