[২৬ নভেম্বর, ২০২১-এ অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা (যুক্তরাষ্ট্র)-এর সেমিনার নিবন্ধ হিসেবে প্রণীত]
২০০৮-১৩ অর্থবছরে বিশ্বব্যাপী যখন অর্থনৈতিক মন্দা চলছিল, তখন একসময়ের ভিক্ষুক-ঝুড়ি নামের বাংলাদেশের দেশজ উংপাদনের (জিডিপি)প্রবৃদ্ধির হার প্রায় ৬.৩% বজায় ছিল। দারিদ্র্যর হারও উচ্চহারে কমছিল। বিষয়গুলো জাতিসংঘের সংস্থাগুলো, বৈশ্বিক উন্নয়ন ফোরাম এবং বিদেশী সরকারগুলোর দৃষ্টি আকর্ষণ করে। জাতিসংঘ বিষয়গুলো ‘অলৌকিক’ চিহ্নিত করে, অন্যরা ‘আশ্চর্যজনক’ বলে উল্লেখ করে। কারণ, বাংলাদেশ তখনও সহিংসতা/নৈরাজ্য, অপশাসন ও রাজনৈতিক সংকটের মধ্যদিয়ে যাচ্ছিল।
বাংলাদেশের উচ্চতর প্রবৃদ্ধি কোন অলৌকিক বা বিস্ময়কর বিষয় নয়। ১৯৮২ থেকে লেখকের বাস্তবায়িত পুনর্গঠণের উদ্যোগগুলো থেকে বাংলাদেশের উচ্চতর জিডিপির প্রবৃদ্ধির হার বাড়ছে। উপ-জেলা ও জেলা পুনর্গঠণের পরে (১৯৮২-৮৪), “মাথাপিছু” জিডিপির প্রবৃদ্ধির হার মুজিব-জিয়া শাসনামলের (১৯৮২-৮৪) ০.৯% থেকে ত্রমে ১.৯%-এ উন্নীত হয়। যেহেতু জনসংখ্যা প্রবৃদ্ধির হার এ সময়কালে ১.৩% এর বেশি হ্রাস পেয়েছে,, সেজন্যে “মাথাপিছু” জিডিপি বৃদ্ধির ভিত্তিতে ব্যাখ্যা করা উত্তম।
বরিশাল ও সিলেট বিভাগ (১৯৯৫) এবং পরবর্তীতে রংপুর ও ময়মনসিংহ বিভাগ (২০১৫) গঠণ করা হলে, এই হার বৃদ্ধি পেয়ে যথাক্রমে ৪.৯% এবং করোনা মহামারীর আগে ২০১৯ পর্যন্ত ৬.৯%-এ উন্নীত হয় (লেখকের ভবিষ্যতব্য ২০২১ পর্যন্ত ৭.২% হবার কথা ছিল)। বাকি দুটি বিভাগ গঠিত হলে মাথাপিছু প্রায় ১.৩% এবং সুষম জাতীয় বেতন স্কেল (NSP) চালু হলে অতিরিক্ত ২.৫% হারে জিডিপি প্রবৃদ্ধির হারে বাড়বে(মডেল প্রধানমন্ত্রী হাসিনার রয়েছে)।
অর্থাৎ এককরাষ্ট্র জাপান এবং কোরিয়া মতো কয়েক দশকের জন্য যৌথভাবে প্রায় ১১.০% হারে বাড়বে। ফেডারেল বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পরে পশ্চিম জার্মানি ও মালয়েশিয়ার মতো উচ্চতর সমৃদ্ধিশীল হবে এবং প্রাচীন রোমান জনতন্ত্রের মতো “পাঁচশত বছর” থাকবে। বাংলাদেশকে ৯/১০ বিভাগে বিভক্ত, সুষম জাতীয় বেতন স্কেল এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালুর বিষয়টি প্রধানমন্ত্রী হাসিনা আমাকে ১৯৮৫তে অঙ্গীকার করেন। গণমানুষের ভালো জীবনের থেকে তিনি এখন স্বৈরাচারী ক্ষমতার জন্য পাগল হলে আমি কি করতে পারি?
১৯৮০-এর দশকে প্রধানমন্ত্রী হাসিনাকে শেয়াল-কুকুরের মতো গুলি করা হয়েছে। নিবন্ধকারের উদ্যোগে ৮টি আঞ্চলিক সেনানিবাস হওয়ার পরে (১৯৯০) প্রতিরক্ষা-কাঠামোটি গণতন্ত্রমুখী স্বনিয়ন্ত্রিত হয়েছে। এরপরে তিনি ১৯৯৬ ও ২০০৯ সালে ক্ষমতাসীন হন। নিবন্ধকারের উদ্যোগে বর্ধিত আপিল আদালত হয়। এতে তার বাবা-মা-ভাইবোনের “বর্বর হত্যার” চূড়ান্ত বিচার সহজে শেষ হয়। তিনি তিনি ৮.২% হারে প্রবৃদ্ধি ও ১১.৫% রাজস্বের সুবিধাভোগী। বাংলাদেশের কি ২০১৫ থেকে বেশি হারে প্রবৃদ্ধি হচ্ছে? কতটা অকৃতজ্ঞ, মিথ্যাচারী, ও নির্লজ্জ হলে প্রধানমন্ত্রী হাসিনা এখন নিজেকে “উচ্চতর সমৃদ্ধিশীল বাংলাদেশের” স্থপতি হিসেবে দাবি করছেন!
| ১৯৮২ সাল থেকে পুনর্গঠণ কর্মসূচির উদ্যোক্তা ও সূচনাকারী এবং বাস্তবায়নকারী সরকার প্রধানগণ
|
|||
| মোহাম্মদ আহসানুল করিম
সংস্কার কর্মসূচির সূচনাকারী |
রাষ্ট্রপতি এইচ এম এরশাদ
(১৯৮২-৯০) |
প্রধানমন্ত্রী খালেদা জিয়া (১৯৯১-৯৬ ও ২০০১-০৬) | প্রধানমন্ত্রী শেখ হাসিনা
(১৯৯৬-২০০১ও ২০০৯-) |
নৈপথ্যের কারণ, তত্ত্ব এবং কর্মসূচির পাশাপাশি উদ্যোগগুলোর বাস্তবায়নের বছরগুলোর তথ্যের অভাবে জাতিসংঘ, বৈশ্বিক সংস্থা, ও বিদেশী সরকারগুলো বাংলাদেশের জিডিপির উচ্চতর প্রবৃদ্ধি এবং দারিদ্র্য হ্রাসের কারণ গুলো সনাক্ত করতে সক্ষম হয়নি। এরশাদ-সরকারের পুনর্গঠণ ছিল বৈপ্লবিক। খালেদা বা হাসিনা সরকারের ভূমিকা গুরুত্বপূরর্ণ হলেও বৈপ্লবিক নয়। প্রবৃদ্ধির হার বাড়ানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রী খালেদার ভূমিকা (৩.০%) এখনও প্রধানমন্ত্রী হাসিনার (২.০%) থেকে বেশি। যাহোক, প্রধানমন্ত্রী হাসিনার ভূমিকা উচ্চতর (৩.৩ %) হবে শুধুমাত্র বাকি দুটি বিভাগ বাস্তবায়ণের পরে, এবং সেইসাথে কাম্য NPS চালুর জন্য ঐতিহাসিক (৫.৮%) হবে।
সংক্ষিপ্ত নিবন্ধে ১৯৪৭-৮৯ কালে নিম্নতর প্রবৃদ্ধি ও দারিদ্র্যতা বৃদ্ধির কারণগুলোর পাশাপাশি টেকসই উচ্চতর প্রবৃদ্ধির হার ও উচ্চতর দারিদ্র্যতা হ্রাস নিশ্চিত করার জন্য DID প্রোগ্রামগুলি বাস্তবায়ণে উদ্যোগ নেওয়া হয়েছে। SAI প্রতিষ্ঠান এখন পর্যন্ত জিডিপি প্রবৃদ্ধির হার বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছে। অন্তর্বর্তীকালীন NPS প্রতিষ্ঠান চালু জিডিপি প্রবৃদ্ধির হার তাৎক্ষণিকভাবে আরও বাড়বে। সবশেষে কিভাবে ‘“উচ্চতর সমৃদ্ধিশীল বাংলাদেশ’ কয়েক শত বছর ধরে থাকবে তা বলা হবে। উভয় প্রতিষ্ঠানই রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পদ-শক্তির অন্তর্ভুক্তমূলক সমন্বিত।
উচ্চতর সমৃদ্ধিশীল গণতান্ত্রিক বাংলাদেশ-গঠণে নিন্ধকারের প্রধান পুনর্গঠণের উদ্যোগগুলোঃ
১৯৮২ থেকে বাস্তবায়িত প্রধান উদ্যোগগুলোঃ
- থানাগুলোকে উপজেলায় উন্নীত করা(১৯৮২-৮৩);
-
মহকুমাগুলোকে জেলায় উন্নীত করা(১৯৮৪);
-
পাবর্ত্য ৩টি জেলাসহ স্থানীয় জেলা সরকার গঠন করা(১৯৮৯);
-
৯টি আঞ্চলিক ক্যান্টনমেন্ট গঠন করা (১৯৮৯-২০১৫);
-
আয়কর কাঠামো ০%-৫০% থেকে ০%-২৫%-এ হ্রাস করা (১৯৯২-৯৩);
-
বাংলাদেশকে ৯/১০টি বিভাগে (ভবিষ্যতের প্রদেশ) বিভক্ত করা (২টি বাকী রয়েছে)(১৯৯৩-);
-
মন্ত্রীকে মন্ত্রণালয়ের প্রধান নির্বাহী করা (১৯৯৬);
-
গ্রাম ইউনিয়ন এলাকাকে ৯টি ওয়ার্ডে বিভক্ত করা (১৯৯৭);
-
সার্বজনিন বয়স্কভাতা প্রবর্তন (১৯৯৭);
-
দু’পদক্ষেপে আপীল বিভাগের বিচারপতির সংখ্যা ১১-এ উন্নীত করা (২০০২-০৯);
-
সংসদে নির্বাচিত দলীয় প্রতিনিধির আনুপাতিক মহিলা আসন পদ্ধতি (২০০৪);
-
সকল ধর্মের সমাধিকার/সমমর্যাদাসহ রাষ্ট্রধর্ম ইসলাম রাখা (২০১১);
-
৭ই মাচের ভাষণ ও স্বাধীনতা ঘোষণা সংবিধানে সংযোজন (২০১১);
-
দরিদ্রতা দূরীকরণে সার্বজনীন দুটি শিশু (স্বাস্থ্য-শিক্ষা) ভাতা চালু (২০১৭); ইত্যাদি
অপেক্ষমান উদ্যোগগুলোঃ <<<ç==================
- মেঘনা (কুমিল্লা) ও পদ্মা (ফরিদপুর) বিভাগ গঠন করা;
-
দুইকক্ষ সংসদ চালু এবং দ্বিতীয়কক্ষ ভিত্তিক নির্বাচনকালীন সরকার চালু করা;
-
সরকার প্রধানপদে কারও দুইবারের বেশী না হওয়ার ব্যবস্থা চালু করা;
-
সুষমমুখী জাতীয় বেতন স্কেল চালু করা; ইত্যাদি
[প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার রূপরখা, ১৯৮৫ থেকে]
একটি “অদ্ভুত দরিদ্র অর্থনীতি” নিয়ে ১৯৪৭-এ বাংলাদেশের যাত্রা শুরু যার বেশিরভাগই ছিল পূর্ব বাংলার নিম্নতর আয়-স্তরের জনতা। ১৯৪১-এর আদমশুমারী মতে অধিগমণকারী উচ্চতর আয়-স্তরের হিন্দুদের বাদে শুধুমাত্র ১.২% স্থানীয় মুসলিম-বাঙালির নগরায়ন হয়েছিল। অকৃষি সম্পদ-পুঁজি এবং স্থানীয় নেতা-উদ্যোক্তা-শিক্ষিত জনতার সংখ্যা আরও কম ছিল। অর্থনৈতিক-সামাজিক সেবাসংস্থা-সেক্টর খুবই কম ছিল। ব্রিটিশের সাম্প্রদায়িক নীতি-শাসন, দেশভাগোত্তর অভিবাসন ও জাতীয় আয় স্তরের স্ব-পুনর্গঠনের জন্য বাংলাদেশ-অঞ্চল ক্রমবর্ধমান দারিদ্র্যের শিকারে পরিণত হয়। কাঠামো-প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা ও পশ্চাৎপরতার জন্য ১৯৪৭-৭১ কালে মাথাপিছু জিডিপির প্রবৃদ্ধির গড়হার ২.০% ছিল।
১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের স্থানচ্যুতি এবং বিপর্যয়ের জন্য জিডিপি ১৪.৫% কম হয়। কম উৎপাদিত খাদ্যের বিপরীতে জনসংখ্যার প্রায় ১১.৫% শরণার্থী ফিরিয়ে আসায়, ১৯৭২-৭৫ কালে মাথাপিছু ০.১% জিডিপি বৃদ্ধির হার, স্বাধীনতোত্তর নতুন অর্থনীতির কাঠামোগত সীমাবদ্ধতা, গণম্যান্ডেটৃত ৬ দফার গণতন্ত্রের বিপরীতে স্বৈরমুখী রাজনীতির সংকট এবং ১৯৭৪-এর বন্যায় খাদ্য ক্ষতির জন্যে দারিদ্র্যতা উচ্চতর হারে বৃদ্ধি পায়। ১৯৭৪ সালে দারিদ্র্যতা তাৎক্ষণিক ও সাময়িকভাবে ৮৩%-এ বাড়ে এবং দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষ মারা যায়।
দুবার বিভক্তিতে উদ্ভুদয় হওয়ায় কাঠামো-প্রাতিষ্ঠানিক পুনর্গঠণ ছাড়া কেবল সম্পদ ও নীতিমালা দিয়ে বাংলাদেশ উচ্চতর সমৃদ্ধিশীল দেশে পরিণত এবং দারিদ্র্যের অভিশাপ থেকে মুক্ত হওয়া সম্ভব ছিল না। গণম্যান্ডেটৃত ৬ দফার গণতন্ত্রের আলোকে নিবন্ধকার ১৯৮২ থেকে “উচ্চতর সমৃদ্ধিশীল গণতান্ত্রিক বাংলাদেশ” গড়ার চেষ্টা করছে। চলমান-পরের সরকার-প্রধানগণকে পুনর্গঠণের বিষয়গুলো পূর্বে জ্ঞাত করা ছিল। নীচ আগে হওয়ায় সংকট কমাতে উপর স্তরের পুনর্গঠণ অপরিহার্য হয়। প্রয়োজনের সময়ে লেখক তাগিদ দেওয়ায় সরকার পরিবর্তন হলেও পুনর্গঠণের ধারা একইরয়েছে। জিডিপি প্রবৃদ্ধি, রেমিট্যান্স, রপ্তানী, ইত্যাদি প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় অকৃতজ্ঞ প্রধানমন্ত্রী হাসিনার পুনর্গঠণের ওপর নির্ভরশীলতা কম।
ব্রিটেন-জাপান-এস.কোরিয়া অনুসরণে ১০টি বিভাগ ভিত্তিক SAI প্রতিষ্ঠানটি আরও প্রগতিশীল প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা, দ্রুত নগরায়ন, উদার ও সৃজনশীল সাংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির বিকাশ, শিল্পায়ণের ধারা নিশ্চিত করবে। সম্পদের সম্প্রসারণ ও সামগ্রিক-খাতগত উন্নয়নে DID মডেল “চুম্বকীয় পার্ক” নিশ্চিত করবে। বাকি মেঘনা ও পদ্মা বিভাগ, কাম্য NPS, দ্বিকক্ষ সংসদ, সরকার প্রধানপদে সর্বোচ্চ দুইমেয়াদ, ইত্যাদি চালু হলে এককদেশ হিসেবে ১ম ধাপ সম্পন্ন হবে। ১০টি বিভাগকে ১০টি প্রদেশ করা হলে বাংলাদেশ “কয়েক শতাব্দী” উচ্চতর সমৃদ্ধিশীল থাকবে।
সুষম তাৎক্ষণিক NPS institution ২.৫% জিডিপি প্রবৃদ্ধির হার এবং রাজস্ব আয় ক্রমে বাড়াবে। ৯ম NPS চালু জন্যে জাতীয় বেতন কমিশন গঠণের আগে বিদ্যমান জাতীয় আয় বন্টন (এনআইডি) স্তর, বিদ্যমান কর্মরত আয়, ইত্যাদি বিয়য়ে সরকারের সমীক্ষা ন্যূনত তিনটি করে করা উচিত। পিআরআই, সিপিডি, টিআইবি ও বিআইডিএস সরকারী অর্থায়ণে করতে পারে। আপাততঃ মুজিব-সরকারের সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন স্কেল ১০০ গুণকরতঃ NWS-2019 এর সামঞ্জস্য করে, বাংলাদেশের ৫০তম ও ১০০তম জন্মবার্ষিকীতে এটিকে ১লা জানুয়ারী, ২০২২ থেকে অন্তর্বর্তীকালীন NPS চালু উচিত।
পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতিতে প্রচলিত রাষ্ট্রব্যবস্থায় সংশোধিত নীতিতে দেশ পরিচালিত হয় জন্যে লেখকের মডেলটি কাঠামো-প্রাতিষ্ঠানিক। রাষ্ট্রনীতিগুলো দশমিক (০.১%, ০.২ ইত্যাদি) হারে প্রবৃদ্ধি প্রদান করে। কাঠামো-প্রতিষ্ঠানগুলো স্থিতিশীল ডিজিটাল (১.০%, ২.%, ইত্যাদি) প্রবৃদ্ধির হার বজায় রাখে। সেগুলি রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, ও সামাজিক সম্পদ-শক্তি অবিচ্ছেদ্য এবং সাথে অন্তর্ভুক্ত। তাই জাতির প্রত্যাশা, প্রধানমন্ত্রী হাসিনা ৫০ বছর পূর্তি শেষ হওয়ার আগেই বাস্তবায়নের মাধ্যমে ‘উচ্চতর সমৃদ্ধিশীল গণতান্ত্রিক বাংলাদেশ’ নির্মাণের ১ম ধাপ সম্পন্ন করবেন। আর বিরাজমান রাজনৈতিক সংকট দূর করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব সিনেটের (২য় হাউস) নির্বাচন অনুষ্ঠিত হয়।
===========================
*মোহাম্মদ আহসানুল করিম ১৯৮২ সাল থেকে বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনর্গঠণ/সংস্কারের উদ্যোক্তা। তিনি প্রগতিশীল গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার রূপরখা (১৯৮৫), প্রগতিশীল গণতন্ত্র (১৯৯১), সংবিধান সংশোধনের দিকগুলো (২০১০), সুপ্রিমকোর্টে পেকৃত প্রতিবেদন (২০১১) এবং গণতান্ত্রিক সংস্কার সম্পর্কিত বই-নিবন্ধের লেখক। তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন (ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ); আন্তর্জাতিক রাজনৈতিক অর্থনীতিতে স্নাতকোত্তর (টেক্সাস বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র) এবং পাবলিক এফেয়ার্সে স্নাতকোত্তর (টেক্সাস বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্র)। তিনি ১৯৮২ ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিসে ছিলেন।
মোহাম্মদ আহসানুল করিম

