ওমিক্রন শনাক্ত হয়েছে বেলজিয়াম ,নেদারল্যান্ড ইতালি ও জার্মানিতে ,বাড়ছে উদ্বেগ

নতুন ভ্যারিয়েন্টে বাড়ছে উদ্বেগ। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন এখন বেলজিয়াম, ইসরায়েল, হংকং-এর পাশপাশি নতুন করে ইতালি এবং জার্মানিতেও উপস্থিতি পাওয়া গেছে ।

ওমিক্রন সবশেষ শনাক্ত হয়েছে ইতালি ও জার্মানিতে। এক ইতালির নাগরিক ব্যবসায় সংক্রান্তে আফ্রিকার দেশ মোজাম্বিকে ভ্রমণ শেষে ১১ নভেম্বর রোমে ফিরেন। তার বাড়ি নেপলসের কাছাকাছি। ওই ব্যক্তির পরিবারের ৫ সদস্যের হালকা উপসর্গ রয়েছে বলে জানায় ইতালীয় সংবাদমাধ্যম লাপ্রেস। তাদের সবারই করোনা টেস্ট হয়েছে। ওই ব্যক্তি দুই ডোজ টিকা নেওয়া ছিল।

এদিকে জার্মানির ম্যাক্স ভন পেটেনকোফার ইনস্টিটিউট, মিউনিখভিত্তিক মাইক্রোবায়োলজি কেন্দ্র বলেছে গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকা থেকে এক ফ্লাইটে আসা দুই যাত্রীর মধ্যে ওমিক্রনের উপস্থিত পাওয়া গেছে। তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে আফ্রিকা থেকে আগত প্রতিটি যাত্রীকেই  পরীক্ষা করা হচ্ছে ।

ওমিক্রনে কেউ আক্রান্ত হলে এর প্রতিক্রিয়া কেমন তা এখনও বিস্তারিত জানাননি বিশেষজ্ঞরা। তবে এ নিয়ে গবেষণা শুরু করেছে।

সংক্রমণ নিয়ে মার্কিন শীর্ষ সংক্রামক বিশেষজ্ঞ ড, অ্যান্থনি ফাউচি বলেন, ‘যুক্তরাষ্ট্রেও যদি কেউ নতুন ভ্যারিয়েন্টে শনাক্ত হয়, তাতে আমি খুব অবাক হবো না’।  এটি অতিসংক্রামক ভ্যারিয়েন্ট বলেও শঙ্কা জানিয়েছেন তিনি। ড. ফাউচির মতো অনেকেই এখন ওমিক্রন নিয়ে উদ্বেগে রয়েছেন। কারণ নতুন স্ট্রেইনটি দেশে দেশে শনাক্ত হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.