সাভারে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ইউনিট এলাকার জেড আর ফ্যাশনের একটি বহুতল ভবনের তিনতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ইউনিট এলাকার জেড আর ফ্যাশনের একটি বহুতল ভবনের তিনতলায় আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটে এক ঘণ্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ নির্ধারণ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.