পল্লবীতে অটোরিকশা বিরোধী অভিযান, নেতৃত্বে যুবলীগ নেতা আড্ডু

রাজধানীর পল্লবীতে ব্যাটারি চালিত অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (০৩ সেপ্টেম্বর ) বিকেল ৪ টায় রাজধানীর মিরপুর ১১ এর এভিনিউ ৪ এলাকায় পল্লবী থানা যুবলীগের নেতাকর্মীদের সাথে এ অভিযান শুরু করেন যুবলীগ নেতা শেখ মোহাম্মদ আলি আড্ডু।

অভিযানকালে কয়েকশত অটোরিকশা আটকে রাখা হয় । এসময় এ অবৈধ রিকশার বদলে প্যাডেল রিকশা চালাতে রিকশাচালকদের উদ্বুদ্ধ করে যুবলীগের নেতাকর্মীরা।

এ বিষয়ে শেখ মোহাম্মদ আলি আড্ডু জানান, পল্লবীতে এ অবৈধ অটোরিকশার দৌরাত্ম দিনদিন বাড়ছে। চালকরা বেপরোয়া হওয়ার কারণে দুর্ঘটনাও ঘটছে। এছাড়া এ অটোরিকশাকে কেন্দ্র করে একটি মহল কোটি কোটি টাকার চাঁদাবাজি করছে। এসব টাকা তারা কিশোর গ্যাং ও অন্যান্য অপরাধমূলক কাজে ব্যবহার করে। এ অটোরিকশার টাকায় বহিস্কৃত যুবলীগ নেতা এক রিকশা চালক থেকে রাতারাতি কোটিপতি বনে গেছেন।

কাউন্সিলর মানিক ও জুয়েল রানার টোকেনে পল্লবীতে অটোরিকশা চলছে এমন অভিযোগ তুলে আড্ডূ বলেন, গণমাধ্যমকর্মীরা সংবাদ সংগ্রহের জন্য তারা সুকৌশলে আমাদের নাম জড়িয়ে দেয়।

অটোরিকশা বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা দিয়েছে। হাইকোর্টও এ ধরনের অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছেন। তাহলে বোমা মানিক ও জুয়েল রানা কার ক্ষমতায় এ অটোরিকশার টোকেন দিচ্ছে প্রশ্ন তুলেন আড্ডু।

তিনি বলেন, “সবদিক বিবেচনায় আমাদের ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহর নির্দেশে আমরা এ অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান শুরু করেছি।”

অটোরিকশা বন্ধ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.