কাবুলে ইউক্রেনের বিমান ছিনতাই

আফগানিস্তানের কাবুলে ইউক্রেনের একটি বিমান ছিনতাই হয়েছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বিমানটি ছিনতাই করেছে বলে রাশিয়ান সংবাদ সংস্থা তাস জানিয়েছে।

আফগানিস্তানে আটকে পড়া ইউক্রেনবাসীদের উদ্ধার করতে কাবুলে নেমেছিল ইউক্রেনের বিমানটি। উড্ডয়নের পরই বিমানটি ছিনতাই করা হয়।

বিমানটিকে ইরানে নিয়ে যাওয়া হয়েছে বলে রাশিয়ান ওই সংবাদমাধ্যম জানিয়েছে, কিন্তু ইরান তা অস্বীকার  করেছে ।

ইউক্রেন সরকার বিমান ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.