হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির অভিযান

সম্প্রতি আওয়ামী মহিলা লীগের উপ-কমিটি থেকে বহিষ্কার হওয়া হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় অভিযান চালাচ্ছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

শনিবার (৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এ অভিযান শুরু হয়।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান।

তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। ওই তদন্তের অংশ হিসেবেই তার গুলশানের বাসায় গেছেন সিআইডির সদস্যরা।

অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

এদিকে হেলেনা জাহাঙ্গীর বর্তমানে সিআইডি হেফাজতেই রয়েছেন। তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.