সিলেটে মাইক্রোবাস খাদে, নিহত ৩ 

সিলেটের জকিগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের পরচক নিজ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- খালেদ মিয়া (৩০), জুনেদ আহমদ (২৫) ও রিপন বিশ্বাস (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে জকিগঞ্জগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের হাওরের পানিতে ডুবে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, সেখান থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত তিনজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

উদ্ধার কাজ চলমান আছে বলেও জানিয়েছেন ওসি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.