ভারত, বৃষ্টিপাত, dailynayadiganta.com, bd news paper

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, রংপুর, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের কয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

গতকাল রোববার ফেনীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তেঁতুলিয়ায় ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

ঢাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়।

সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাঙ্গামাটিতে সর্বোচ্চ ৪৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া তাড়াশ ৩০, কক্সবাজারে ১৭, মাইজদীকোর্ট ১৬, শ্রীমঙ্গলে ১৩ এবং ডিমলা ও সন্দ্বীপে ১১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরো বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে দক্ষিণ ছত্রিশগড় এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, লঘুচাপের কেন্দ্রস্থল, উড়িষ্যা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর-পূর্ব দিকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

সোমবার সকাল থেকে ঢাকায় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। আজ সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে এবং আগামিকাল সূর্যোদয় ভোর ৫টা ৪০ মিনিটে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.