নতুন রূপে করোনা, করোনাকালিন গার্মেন্টস শ্রমিকের যাতায়াত বিড়ম্বনা, বাজেট, করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের কার্যবিধি, বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা, বর্তমান সমসাময়িক রাজনীতি, ছাত্র রাজনীতি এবং মর্মান্তিক আগষ্ট মাস আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ( বাসদ ) এর সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ১২-০৮-২১ তারিখ বৃহস্পতিবার ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

