শুদ্ধস্বর ডটকম চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপের অতিথি

নতুন রূপে করোনা, করোনাকালিন ঈদ, বাজেট, বাংলাদেশ সরকারের কার্যবিধি, বর্তমান সমসাময়িক রাজনীতি, ছাত্র রাজনীতি এবং মর্মান্তিক আগষ্ট মাস আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সহ- সম্পাদক নিলোফার চৌধুরী মনি, সাবেক ছাত্র নেতা ও  আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক উপ- কমীটির সদস্য শফী আহমেদ এবং সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের সাধারন সম্পাদক নাজমুল হক প্রধান।

 

চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ৩-০৮-২১ তারিখ মঙ্গলবার ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির  সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

 

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

 

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.