রাজশাহী মেডিকেলে একদিনে প্রাণ গেলো আরও ১৪ জনের

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে বাকি সাতজন মারা যান।

সোমবার (৩০ আগস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃতদের মধ্যে রাজশাহীর চারজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন, পাবনার একজন ও মেহেরপুরের একজন রয়েছেন।

রামেক হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৯৪টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে, মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৮৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ১২ দশমিক ৮৪ শতাংশ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.