ভারত কারো বিরুদ্ধে আফগানিস্তানকে ব্যবহার করতে পারবে না : তালেবান

ভারত আফগানিস্তানে তার অসমাপ্ত অবকাঠামো এবং পুনর্গঠনমূলক প্রকল্পের কাজ শেষ করতে পারে তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে আফগানিস্তানের মাটি ব্যবহারের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছে তালেবান।

তালেবান মুখপাত্র মোহাম্মদ সোহাইল শাহিন বলেন, ভারত যদি আফগানিস্তানের মাটি ব্যবহার করে তার সামরিক লক্ষ্য অর্জনের চেষ্টা করে কিংবা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আফগান মাটিকে ব্যবহারের চেষ্টা করে তাহলে আমরা তার অনুমতি দেব না।

এক ঘোষণায় এমনটাই জানিয়েছেন তিনি। সোহাইল শাহিন আরও বলেন, ভারত যদি আফগানিস্তানের মাটিতে তাদের কাজ অব্যাহত রাখে তাতে তাদের আপত্তি নেই। তবে আফগানিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করতে কোনো জাতি, গোষ্ঠী কিংবা দেশকে আমরা সুযোগ দেব না।

সূত্র : পার্সটুডে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.