বৃষ্টিতে মোবাইল ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গে কী করবেন

এই রোদ! হঠাৎ আকাশ কালো করে বৃষ্টি! এর মধ্যে রাস্তায় থাকলে ভিজে যেতেই পারে হাতের মোবাইল ফোন। আর সেটিতে যদি ভিতরে জল ঢোকা আটকানোর ব্যবস্থা না থাকে, তা হলে সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে এই যন্ত্রটি।

বৃষ্টিতে ফোন ভিজে গেলে সঙ্গে সঙ্গেই কয়েকটি কাজ করতে হবে। তা হলে এটি খারাপ হওয়ার আশঙ্কা থাকবে না। দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

• বৃষ্টিতে ভিজে গেলে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনটি সুইচ অফ করুন। তাতে প্রাথমিক ভাবে বিপদের আশঙ্কা কিছুটা কমানো যাবে।

• বাড়ি ফেরার আগে বা কোনও নিরাপদ শুকনো জায়গায় যাওয়ার আগে ফোনটি আর ব্যবহার করবেন না।

• নিরাপদ জায়গায় পৌঁছে প্রথমেই ফোনটির সিম কার্ড খুলে ফেলুন। ব্যাটারি খুলে ফেলা সম্ভব হলে, তাও করুন।

• শুকনো কাপড় বা টিস্যু কাগজ দিয়ে ফোন, ব্যাটারি এবং সিমকার্ড ভাল করে মুছে নিন।

• এ বার ফোনটিকে ইলেকট্রিক বাল্বের কাছে রেখে দিন। ভিতরে জল ঢুকে থাকলে, তা শুকিয়ে যাবে।

• ফোনের স্পিকারের জায়গাতেও জল ঢুকে থাকতে পারে। সেই জায়গাটিও বাল্বের দিকে রেখে শুকিয়ে নিন। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.