বাংলা টাইগার্সের অধিনায়ক হলেন ডু প্লেসি

আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসরে বাংলা টাইগার্স দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলা টাইগার্সের মালিক ইয়াসিন চৌধুরী।

তিনি বলেছেন, ‘ফাফ ডু প্লেসিস একজন চ্যাম্পিয়ন ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার হয়ে দুর্দান্ত খেলেছেন তিনি। তাকে দলে পাওয়া আমাদের জন্য সম্মানের। আমি ফাফকে বাংলা টাইগার্সে স্বাগত জানাই। তার ওপর দলের নেতৃত্ব দিয়ে আমরা গর্বিত।’

অধিনায়কত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় প্রোটিয়া তারকা বলেন, ‘টি-টেনের এই নতুন ফরম্যাটের সঙ্গে যুক্ত হওয়া আমার জন্য রোমাঞ্চকর বিষয়। বাংলা টাইগার্স দলকে প্রতিনিধিত্ব করা এবং বিশ্বের বড় বড় তারকার সঙ্গে খেলতে মুখিয়ে রয়েছি আমি। আশা করি, সামনের সময়টা দুর্দান্ত হবে।’

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরুর পর দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ টেস্ট, ১৪৩ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন ডু প্লেসিস। তিন ফরম্যাটেই দক্ষিণ আফ্রিকার নেতৃত্বও দিয়েছেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.