বরিশালের মেয়রকে গ্রেফতারের দাবী করেছে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস

বরিশাল সিটি করপোরেশনের মেয়রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন। এসোসিয়েশনের সভাপতি ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার স্বাক্ষরিত প্রেস রিলিজে এ দাবির কথা জানানো হয়েছে। প্রেস রিলিজে বলা হয়েছে, বরিশালের সংঘটিত ঘটনাবলীর বিষয়ে আলোচনার জন্য বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ  সার্ভিস এসোসিয়েশন-এর কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভা বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়। সভায় বরিশাল সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনে সংঘটিত ঘটনাবলীর বিষয়ে বিস্তারিত আলোচনার শেষে সিদ্ধান্ত গৃহীত হয় যে- ‘আইনের মাধ্যমে দুর্বৃত্তদের মোকাবিলা করা হবে’ এবং ‘আইন তার নিজস্ব গতিতে চলবে’। বরিশালের ঘটনাবলীর বিশ্লেষণ করে দেখা যায় যে, সরকারি কর্তব্য পালন করতে গিয়ে একজন নির্বাহী অফিসার কীভাবে রাজনৈতিক দুর্বৃত্তদের দ্বারা হেনস্থা হয়েছেন। তার বাসায় হামলা করা হয়। যেখানে তার করোনা আক্রান্ত অসুস্থ পিতা-মাতা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতেই ওই কর্মকর্তাকে গালিগালাজ করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.