প্রযোজক রাজ ও তার সহকারী সবুজ ছয় দিনের রিমান্ডে

চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার ম্যানেজার সবুজ আলীকে মাদক মামলায় দুই দিন ও পর্নোগ্রাফির মামলায় চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। উভয় মামলায় তাদের মোট ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ আদেশ দেন।

এর আগে মাদক মামলায় দুজনকে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করলে আদালত উভয়ের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় উভয়ের সাত দিন করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

দুপুর সোয়া ১২টার দিকে চিত্রনায়িকা পরী মণিসহ সবাইকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়।

গত ৪ আগস্ট পরী মণি ও রাজকে গ্রেপ্তার করে র‍্যাব।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.