তৃতীয় দফায় রিমান্ডে পরীমণি

চিত্রনায়িকা পরীমণির তৃতীয় দফায় আরও এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে কাশিমপুর কারাগার থেকে আদালতে হাজির করা হয় তাকে।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

গতকাল ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাসের আদালতে জামিন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু বনানী থানার মাদক মামলায় সিআইডি ফের তাকে ৫ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানায়। তাই রিমান্ড শুনানির আগে জামিন শুনানি গ্রহণ করেননি আদালত। পরে আজকের দিন ধার্য করা হয়। সোমবার রেজাউল করীম চৌধুরীর আদালতে আইনজীবী মজিবুর রহমান পরীমণির জামিন আবেদন করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‍্যাব। এরপর ১৩ আগস্ট দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.