বর্তমান আফগানিস্তান পরিস্থিতি, বাংলাদেশ সহ অত্র অঞ্চলে ভবিষ্যতে এর প্রভাব, নতুন রূপে করোনা, করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সমসাময়িক রাজনীতি এবং আগামীর গণতন্ত্র আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের সিনিয়র অর্থনীতিবিদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর আশিকুর রহমান এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ২৫-০৮-২১ তারিখ বুধবার ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

