চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপের অতিথি

নতুন রূপে করোনা, করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকার ও বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা, সমসাময়িক রাজনীতি, মর্মান্তিক আগষ্ট মাস এবং আগামীর বাংলাদেশ ও আফগান পরিস্থিতি আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, ৮০ দশকের স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাবেক ছাত্র নেতা, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক ঢাকা মহা নগরের সাধারণ সম্পাদক এবং বর্তমান বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

 

চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ২৪-০৮-২১ তারিখ মঙ্গলবার ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির  সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

 

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

 

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.