চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ

আফগানিস্তানে আবার নতুন রূপে ক্ষমতায়নে তালিবান। তালিবান, আগামীর আফগানিস্তান, অত্র এশিয়া অঞ্চলে তালিবানের ভবিষ্যৎ প্রভাব, বিশ্ব রাজনীতিতে তালিবান এবং বাংলাদেশ, আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর এবং আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনায়র ফেলো, লেখক, গবেষক ডক্টর আলী রীয়াজ।

 

চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ২৩/০৮/২০২১ সোমবার বাংলাদেশ সময় রাত ৯ টা, ইউরোপ সময় সন্ধ্যা ৫ টা এবং আমেরিকা শিকাগো সময় সকাল ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির  সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

অনুষ্ঠানের সময়সীমা : ৩০ মিনিট

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

 

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.