চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপের অতিথি

নতুন রূপে করোনা, করোনাকালিন গার্মেন্টস শ্রমিকের যাতায়াত  বিড়ম্বনা, বাজেট, করোনা প্রতিরোধে বাংলাদেশ সরকারের কার্যবিধি, বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা, বর্তমান সমসাময়িক রাজনীতি, ছাত্র রাজনীতি এবং মর্মান্তিক আগষ্ট মাস আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, স্বাধীনোত্তর বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু ) এর প্রথম সহ- সভাপতি ( ভিপি ), ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি, ন্যাপ- কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।

চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ০৬-০৮-২১ তারিখ শুক্রবার ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির  সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.