আমেরিকার আশঙ্কা সত্যি করে ফের বিস্ফোরণ কাবুলে। বৃহস্পতিবারের জোড়া বোমা হামলার পর শনিবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যেই কাবুল বিমানবন্দরে বিস্ফোরণ হতে পারে। তার ঠিক কয়েক ঘণ্টা পর ফের বিস্ফোরণের ঘটনা সামনে এল। এখনও পর্যন্ত এক শিশু-সহ দু’জনের মৃত্যু এবং তিন জনের আহত হয়েছেন বলে দাবি বিভিন্ন সূত্রে।
আফগানিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, হামিদ কারজাই বিমানবন্দরের কাছে খাওয়াজা বুঘরা এলাকায় রকেট হামলা চালানো হয়েছে। ওই এলাকায় রয়েছেন আমেরিকার নাগরিকেরা। তাঁদের নিশানা করেই এই হামলা চালানো হয়েছে বলে খবর।

