কাবুলের আকাশে উড়ন্ত বিমান থেকে খসে পড়ছে মানুষ

আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হল দু’জনের। সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের খবর, প্রাণ বাঁচাতে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। কিন্তু বিমান আকাশে ওড়ার পরেই ছিটকে পড়লেন তাঁরা।

সোমবার কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনার ভিডিয়ো ফুটেজও সামনে এসেছে ইতিমধ্যেই। মিলেছে, ওই বিমান ওড়ার আগের ভিডিয়ো-ও। তাতে দেখা যাচ্ছে, কয়েকশো মানুষ প্রাণপণে বিমানে ওঠার চেষ্টা চালাচ্ছেন। ছুটছেন বিমানের পাশে। বিমানের চাকা গড়াতে শুরু করার পরেও তাঁদের কেউ কেউ বিমানের জানালা আঁকড়ে ধরার চেষ্টা চালাচ্ছেন। সম্ভবত, সে সময়ই ওই দু’জন বিমানের চাকা আঁকড়ে ধরেছিলেন বলে মনে করা হচ্ছে। সুত্র, আনন্দবাজার পত্রিকা ।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.