আলহাজ্ব আবদুস সোবহানের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত

বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের বাবা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আবদুস সোবহানের ৪৬তম মৃত্যুবার্ষিকী সোমবার (৯ আগস্ট) সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

এ উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার মারকাজুল ফিকরিল ইসলামী বাংলাদেশ মসজিদসহ বিভিন্ন ব্লকে অবস্থিত জামে মসজিদসমূহ, রিভারভিউ আবাসিক এলাকার জামিয়াতুল আবরার মাদ্রাসা মসজিদ, চট্টগ্রামের শোলকবহর মাদ্রাসা মসজিদ, ফটিকছড়ি মাদ্রাসা মসজিদ, বগুড়া জামিল মাদ্রাসা মসজিদসহ দেশের বিভিন্ন স্থানে অবস্থিত মসজিদ-মাদ্রাসায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন স্থানে বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল ইউনিটসমূহের জামে মসজিদ এবং অফিসসমূহের মসজিদগুলোতেও বাদ জোহর মরহুম আলহাজ্ব আবদুস সোবহানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এর আগে সোমবার সকালে রাহমানিয়া মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র এবং ওস্তাদ ও বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা বনানীতে মরহুমের কবর জিয়ারত এবং তার রুহের মাগফিরাতের জন্য মোনাজাত করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.