শুদ্ধস্বর ডটকম চতুষ্কোণ সংলাপের অতিথি

নতুন রূপে করোনা, করোনাকালিন ঈদ, বাজেট, বাংলাদেশ সরকারের কার্যবিধি, বর্তমান সমসাময়িক রাজনীতি, এবং বাংলাদেশ আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় দপ্তরের বর্তমান দায়িত্বপ্রাপ্ত এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ্ প্রিন্স ।

 

চতুষ্কোণ সংলাপ অনুষ্ঠানটি ২৫/০৭/২১ তারিখ বুধবার ইউরোপের সময় সন্ধ্যা ৬ টা, বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির  সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

 

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

 

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.