শুদ্ধস্বর ডটকম চতুষ্কোণের অতিথি

নতুন রুপে করোনা, করোনার এই মন্দা অর্থনীতির সময়কালে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের দুর্ভোগ, সাধারণ জনমানুষের ইচ্ছা- আকাঙ্ক্ষা, সুবিধা- অসুবিধা, বাংলাদেশ সরকারের করোনা প্রতিরোধের কার্যক্রম, আগামীর ছাত্র রাজনীতি এবং সমসাময়িক রাজনীতি নিয়ে বিষদ আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, সাবেক সাংসদ ও বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল এবং আওয়ামী লীগের সংস্কৃতি সম্পাদক ও বর্তমান সাংসদ অসীম কুমার উকিল।

চতুষ্কোণ অনুষ্ঠানটি ১৮-০৭-২১ তারিখ রবিবার ইউরোপের সময় সন্ধ্যা ০৬ : ০০ টা, বাংলাদেশ সময় রাত ১০ : ০০ টায় শুরু হবে। চতুষ্কোণ অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।

অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং  সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।

অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.